ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে নতুন ডেঙ্গুরোগী নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ২৬ মার্চ ২০২৩
দেশে নতুন ডেঙ্গুরোগী নেই
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন ও ঢাকার বাইরে আটজন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮২৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৮ জন ও ঢাকার বাইরে ৪১৭ জন।

Advertisement

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৮৮ জন ও ঢাকার বাইরে ৪০৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!