[ জাতীয় ]
৮০ কিলোমিটার বেগে ঝড়, আসতে পারে রাতেই
ফাইল ফটো
দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ু ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে অঞ্চলভেদে এক ও দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সংশোধিত সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
.png)
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!