ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট হবে ইভিএমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৬, ৩ এপ্রিল ২০২৩
পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট হবে ইভিএমে
ফাইল ফটো

দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে হবে ২১ জুন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি জানান, সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে।

এর আগে, ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনে সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!