[ জাতীয় ]
সাত ঘণ্টা পর জরুরি সেবা ৯৯৯ চালু
ফাইল ফটো
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাত ঘণ্টা পর পুনরায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার পর পুনরায় সেবাটি চালু হয়েছে।
.png)
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
৯৯৯
লিংক সফলভাবে কপি হয়েছে!