ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অভ্যন্তরীণ ৪ নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০২, ৫ এপ্রিল ২০২৩
অভ্যন্তরীণ ৪ নদীবন্দরে সতর্ক সংকেত
ফাইল ফটো

বৈরী আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ চার অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

তবে এ সময়ে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!