ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬, ৭ এপ্রিল ২০২৩
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট আজ শুক্রবার থেকে বিক্রি শুরু হয়েছে। এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাচ্ছেন যাত্রীরা। প্রথম দিন দেওয়া হচ্ছে আগামী ১৬ এপ্রিলের টিকিট। 

এর আগে, গত বুধবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। 

বাস মালিকেরা জানিয়েছেন, বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ, বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করছে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করা হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!