[ জাতীয় ]
জঙ্গি ছিনতাই: মূল সমন্বয়কের স্ত্রী ও আশ্রয়দাতা গ্রেফতার
ফাইল ফটো
ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল সমন্বয়কের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতা নারয়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
.png)
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!