ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শিমুলিয়ায় মোটরসাইকেল পারাপারের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩, ১৭ এপ্রিল ২০২৩
শিমুলিয়ায় মোটরসাইকেল পারাপারের সময়সূচি প্রকাশ
ফাইল ছবি

ঈদুল ফিতরেও পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট চালু করেছে বিআইডব্লিউটিসি। মোটরসাইকেল পারাপারের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিসি। 

ওই দিন থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি চলাচল করবে।

রোববার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এই ফেরি সার্ভিস চালু রাখবে।

Advertisement

তিনি বলেন, এছাড়া ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‌‘এমভি মধুমতি’ ঢাকা সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি- হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশ্যে ঈদ যাত্রা শুরু করবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে সেদিনই একটি দুর্ঘটনার কারণে ২৭ জুন থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

তবে ঈদযাত্রায় লাখো মানুষ মোটরসাইকেল ব্যবহার করেন। এসব মোটরসাইকেল ব্যবহারকারীদের পদ্মাসেতু এড়িয়ে বাড়ি ফেরার সুযোগ করে দিতেই ফেরি সার্ভিস চালুর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!