বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন একজন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।
.png)
বর্তমানে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন ও ঢাকার বাইরে আটজন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭৩ জন ও ঢাকার বাইরে ৪৪৮ জন।
একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৮৮৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৪৫২ জন ও ঢাকার বাইরে ৪৩৭ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন।