ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পদ্মাসেতুতে মোটরসাইকেল থেকে পাঁচদিনে টোল আদায় সাড়ে ৪৩ লাখ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৪ এপ্রিল ২০২৩
পদ্মাসেতুতে মোটরসাইকেল থেকে পাঁচদিনে টোল আদায় সাড়ে ৪৩ লাখ টাকা
ফাইল ফটো

ঈদযাত্রায় পদ্মাসেতু দিয়ে গত পাঁচদিনে ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে মোট ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

সোমবার বিকেলে পদ্মাসেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

গত ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে গত ২০ এপ্রিল ৬ হাজার ৭৫৬টি, ২১ এপ্রিল ৭ হাজার ৬৫৯টি, ২২ এপ্রিল ৫ হাজার ৫৭০টি, ২৩ এপ্রিল ৬ হাজার ৮টি এবং ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২টিসহ মোট ২৮ হাজার ৩৫টি মোটরসাইকেল পদ্মাসেতু অতিক্রম করেছে। 

Advertisement

অপরদিকে জাজিরা টোল প্লাজা হয়ে গত ২০ এপ্রিল ৮৬১টি, ২১ এপ্রিল ৯১৪টি, ২২ এপ্রিল ৪ হাজার ১৫টি ২৩ এপ্রিল ৭ হাজার ৬৬৬টি, ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৭৫টিসহ মোট ১৫ হাজার ৫৩১টি মোটরসাইকেল পদ্মাসেতু অতিক্রম করেছে।

পদ্মাসেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী বলেন, সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পদ্মাসেতুর দুটি টোল প্লাজা হয়ে সেতু অতিক্রম করেছে। আমরা সেতুতে নিয়ম মেনে মোটরসাইকেল পারাপারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রেখেছি। বিগত দুই দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। সেতুতে শৃঙ্খলা বজায় রাখতে আজও আমাদের অভিযান অব্যাহত আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!