ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ২৭ এপ্রিল ২০২৩
সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু
ফাইল ফটো

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই চলছে। এ অবস্থায় অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরাতে হটলাইন চালু করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চার শতাধিক মানুষ। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবন।

এমন বাস্তবতায় সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ম‌ধ্যে যারা দে‌শে প্রত্যাবর্তন কর‌তে চায় তা‌দের‌কে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে। 

Advertisement

বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বা‌রে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

হটলাইন নাম্বা‌রগু‌লো হলো-

মো. ইকরামুল হক (তৃতীয় স‌চিব)
+২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০ 

মো. জাহাঙ্গীর আলম (প্রশাস‌নিক কর্মকর্তা)
+৮৮০১৭৩৭১২৫৩৪৯

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সুদান
লিংক সফলভাবে কপি হয়েছে!