চীনের মধ্যস্থতায় চলতি মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রচেষ্টা চলছে। এ কারণে রোহিঙ্গাদের আগেই রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠানোর প্রস্তাব করে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ প্রস্তাব নাকচ করে এলেও এবার রাজি হয়েছে মিয়ানমার।
বৃহস্পতিবারের (৪ মে) মধ্যে প্রতিনিধি দলটিকে রাখাইনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। বর্ষা মৌসুম শুরুর আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশও। এ বিষয়ে দু’দেশই একমত।
.png)
প্রথম ধাপে আগে থেকেই যাচাই-বাছাই করা ১ হাজার ৪০০ রোহিঙ্গা যাওয়ার কথা। তবে শেষ পর্যন্ত প্রত্যাবাসন সফল হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।