ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি জেদ্দা পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৮, ৭ মে ২০২৩
যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি জেদ্দা পৌঁছেছে
ছবি: সংগৃহীত

যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছেছে ৭০ বাংলাদেশি।

এ সময় বাংলাদেশিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জন সহ মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দা পৌঁছান।

Advertisement

আরো প্রায় ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে।

সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশি এসব নাগরিকদের রোববার রাত ১ টার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে।

এসব বাংলাদেশিদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ ব্যপারে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সুদান
লিংক সফলভাবে কপি হয়েছে!