মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং এ বিষয়ে আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বিধান অনুযায়ী ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ঐ দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৬।
.png)