ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পদ্মাসেতুতে টোল আদায় ৭০০ কোটি ছাড়াল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৩ মে ২০২৩
পদ্মাসেতুতে টোল আদায় ৭০০ কোটি ছাড়াল
ছবি: সংগৃহীত

৭০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক স্পর্শ করলো গৌরবের পদ্মাসেতু। ১০ মাস ১৭ দিনে (গত বছরের ২৬ জুন যান চলাচল শুরু হওয়া থেকে ১২ মে পর্যন্ত) আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। এই সময়ে পদ্মাসেতু পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, অন্য যানবাহনের পাশাপাশি এবারের ঈদুল ফিতরে (২০ এপ্রিল থেকে) পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় টোল আদায় বেড়েছে।

সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মাওয়া টোল প্লাজা হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি ও জাজিরা থেকে ২৪ লাখ ৪৪ হাজার ৯৭০টি যানবাহন পদ্মাসেতু পাড়ি দিয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০টাকা ও জাজিরা প্রান্তে আদায় হয়েছে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

Advertisement

তিনি আরো বলেন, পদ্মাসেতুতে শিগগিরই স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হচ্ছে। এতে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে ভিন্নমাত্রা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!