ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্যোগ মোকাবিলায় ভিন্ন রকম উদ্যোগ নিবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩৩, ১৭ জুন ২০২৩
দুর্যোগ মোকাবিলায় ভিন্ন রকম উদ্যোগ নিবে ডিএসসিসি
ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় ভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় একটি নির্দেশিকা প্রণয়ন করবে ডিএসসিসি। সেই লক্ষ্যে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (১৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ ১২ সদস্যের একটি কমিটি গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।

সচিব আকরামুজ্জামান জানান, গঠিত এই ১২ সদস্যের কমিটিকে ডিএসসিসির দুর্যোগ সাড়াদান কার্যক্রম অধিকতর সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা ও সমন্বয় করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্দেশিকা প্রণয়ন করতে হবে।

Advertisement

জানা গেছে ১২ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!