ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২, ১৯ জুন ২০২৩
সৌদি পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী
ফাইল ফটো

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হজ পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ৯৬ হাজার ৯১৯ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায়  ৮৭ হাজার ১২১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত তিন নারীসহ ২২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!