মঙ্গলবার যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি আহসান হাবিব বলেন, নির্বাচন হলে মানুষ মারা যায়, এটা দেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্বাভাবিক ধারণায় পরিণত হয়েছিল। কিন্তু আমরা নতুন কমিশন এতগুলো নির্বাচন করলেও কোথাও একটি লোকও মারা যায়নি।
.png)
নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় সুষ্ঠু নির্বাচন করতে হবে। এ বিষয়ে প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করবেন।
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন কিছু করবেন না যেন প্রার্থিতা বাতিল হয়। ইভিএমে ভোট স্বচ্ছ হবে, কোনো কারচুপি হবে না, কেউ কারচুপি প্রমাণ করতে পারলে দায় নেবে নির্বাচন কমিশন।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল প্রমুখ।