ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪, ২৮ জুন ২০২৩
ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন সারা দেশেই মোটামুটি বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। 

আবহাওয়া অধিফতর সূত্রে আরো জানা গেছে, ঈদের এই সময় তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক ও সহনীয় পর্যায়ে। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল ঈদের দিন এবং তার পরের দিন ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। এদিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঈদের পরের দিন (৩০ জুন) ঢাকা বিভাগে বৃষ্টি কিছুটা কমে উত্তরের দিকে সরে যেতে পারে। অর্থাৎ এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে।

এদিকে ঈদের সময় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। নাজমুল হক জানান, ঈদের দিন ঢাকার তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় সেখানে তাপমাত্রা ০.৫ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!