[ জাতীয় ]
বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান ও আইনি ব্যবস্থা: হাইওয়ে পুলিশ প্রধান
অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- ফাইল ফটো
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদের ছুটিতে সড়ক-মহাসড়কে বেপরোয়া গতি ও দুর্ঘটনা এড়াতে স্পিডগান ব্যবহার করা হবে। মহাসড়কে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফেরার সময় দুর্ঘটনা এড়াতে গণপরিবহনের গতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সড়ক-মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ দীর্ঘদিন ধরেই কাজ করছে।
.png)
তিনি আরো বলেন, শুধু মহাসড়ক নয়, আঞ্চলিক সড়কগুলোতে মোটরসাইকেলের বেপরোয়া গতি রুখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে কম বয়সীদের বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!