ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সচেতনতা বৃদ্ধিতে চালকদের প্রশিক্ষণ দিচ্ছে হাইওয়ে পুলিশ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২২ মার্চ ২০২৩
সচেতনতা বৃদ্ধিতে চালকদের প্রশিক্ষণ দিচ্ছে হাইওয়ে পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহন চালকদের নিয়ে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শিবচর হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কে পরিবহন চালক ও হেলপারদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের চালক, হেলপার উপস্থিত ছিলেন। শিবচর হাইওয়ে থানা পুলিশের টিম পরিবহন চালকদের যানবাহন চালনার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে। এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি, ওভারটেকিং, গাড়ি থামানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন চালকদের সঙ্গে। 

হাইওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনারোধে চালকদের নিয়ে মহাসড়কে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত চালকদের সচেতন করতে এই আয়োজন। বুধবার সকাল থেকে গতি সীমা লঙ্ঘন করায় ১২টি পরিবহনকে মামলা দেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।

Advertisement

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত গতিসীমা না মানায় ১২টি পরিবহনকে মামলার আওতায় এনেছি। এছাড়া বুধবার সকাল থেকে আমরা চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!