[ জাতীয় ]
বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই, যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো
ঈদুল আজহার আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। একটানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে নতুন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার দুপুরে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
.png)
এদিকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ১২৪ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিভাগীয় শহর ময়মনসিংহে ১২৩ মিলি, সিলেটে ১১১ মিলি, ঢাকায় ৮০ মিলি, রংপুরে ১৬ মিলি, বরিশালে ১২ মিলি, রাজশাহীতে ৬ মিলি, খুলনায় ২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!