[ জাতীয় ]
দেশব্যাপী মরিচ-চিনির বাজারে ভোক্তা অধিকারের অভিযান
কাঁচা মরিচ ও চিনির মূল্য তদারকিতে ভোক্তা অধিদফতরের বাজার অভিযান। ছবি: সংগৃহীত
কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদ তদারকির লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার অভিযান চলাকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার, পলাশি, হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।
এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে।
.png)
ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পর্যালোচনা করে দেখা গেছে কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আজ সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!