ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পাঁচ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ৭ জুলাই ২০২৩
পাঁচ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
ফাইল ফটো

পাঁচ দেশে দূত পরিবর্তন করেছে বাংলাদেশ। দেশগুলো হলো- ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া, মিশর ও ভিয়েতনাম।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজকে মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে। তিনি এ পদে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সামিনা নাজ এর আগে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

ভিয়েতনামে মো. লুৎফর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় নিয়োগ পেয়েছেন মো. শামীম আহসান। তিনি ইতালিতে ছিলেন। ইতালিতে নিয়োগ পেয়েছেন মো. মনিরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!