ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা-ভাঙ্গা রেলপথ খুলছে সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ২৩ জুলাই ২০২৩
ঢাকা-ভাঙ্গা রেলপথ খুলছে সেপ্টেম্বরে
ছবি: সংগৃহীত

ঢাকার কমলাপুর থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার খুলবে আগামী সেপ্টেম্বরে। এতে উচ্ছ্বসিত পদ্মার দুই পারের বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, ঢাকা থেকে মাওয়া অংশের ৪২ দশমিক দুই-শূন্য কিলোমিটার রেললাইন তৈরির কাজ শেষ হয়েছে। মাওয়া স্টেশনে শেষ মুহূর্তের কাজে বিরাম নেই শ্রমিকদের। দৃষ্টিনন্দন স্টেশনটিতে থাকছে আধুনিক সব ব্যবস্থা। যাত্রী পারাপারে থাকছে আন্ডারপাসও। পদ্মাপাড়ের জাজিরা অংশেও চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত হচ্ছে পদ্মা স্টেশন। দৃশ্যমান হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা রেল জংশন। এরই মধ্যে জংশনে নির্মাণ করা হয়েছে ১৪টি বিল্ডিং। চালু হবে মাওয়া, শিবচর, পদ্মা ও ভাঙ্গা রেলস্টেশন।

পদ্মা রেলসেতু প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন, বেশ কিছু কাজ আমরা অনেক দ্রুত শেষ করতে পেরেছি। ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঢাকা থেকে যশোর পুরো অংশেই আমাদের কাজ চলমান।

Advertisement

তিনি আরো বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা অংশ উদ্বোধনের প্রস্তুতি নিয়েছি। যশোর পর্যন্ত ট্রেন সেবা ২০২৪ সালের জুনের মধ্যে চালু করা সম্ভব হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!