[ জাতীয় ]
একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই: ইসি আনিছুর
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ইভিএমে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটার ছাড়া ভোটকেন্দ্রে কেউ প্রবেশ করারও সুযোগ নেই।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইসি আনিছুর বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনই আমাদের প্রধান লক্ষ্য। চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো। সবাই সবার মতো করে সুন্দর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন।
.png)
তিনি আরো বলেন, চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনও সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। সব কেন্দ্রে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
নির্বাচন কমিশনার বলেন, চট্টগ্রাম-১০ উপ-নির্বাচন নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবুও সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে থাকবো। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!