সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম।
বাংলাদেশ পুলিশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন- ডিআইজি (অপারেশনস) আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র প্রমুখ।
.png)
অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনা রেকর্ডে নিতে হবে। কিশোররা যেন কিশোর গ্যাং-এর নামে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সভায় জুন মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।