বুধবার দুপুরে আবহাওয়া অধিদফতরে পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় সব নদী বন্দরে তোলা হয়েছে সতর্ক সংকেত। সমুদ্র বন্দরের ৩ নম্বর সংকেতও বহাল রাখা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
.png)
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়াসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না কেটে যাওয়ায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।