নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিক অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সার্ভারে কোনো ত্রুটি আছে কি না তা যাচাই করতে একটি কারিগরি দল কাজ করছে। শিগগিরই সার্ভার চালু হবে।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। গুরুত্বপূর্ণ এই তথ্যভাণ্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ বিকল্প সংরক্ষণ ব্যবস্থা নেই। সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকে বিষয়টি উঠে আসে।
.png)
২০০৭ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ হাতে নেয় নির্বাচন কমিশন। এরপর ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে ভোটারদের তথ্য হালনাগাদ করা হয়। সেসব তথ্য ইসি সার্ভারে সংরক্ষিত রয়েছে।