[ জাতীয় ]
মানবতাবিরোধী মামলার আসামি গ্রেফতার
র্যাবের হাতে গ্রেফতার ইরাদত মোল্ল্যা। ছবি: ডেইলি বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইরাদত মোল্ল্যা ওরফে ইরাদতকে (৮৫) গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক শুক্রবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালের একটি মামলা রয়েছে। পরবর্তীতে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
.png)
এরপর থেকেই সে নিজ এলাকা ছেড়ে যশোরের কোতোয়ালি এলাকায় আত্মগোপনে চলে যায়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!