ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বৃষ্টি থাকবে আরো ২ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২২, ২৫ আগস্ট ২০২৩
বৃষ্টি থাকবে আরো ২ দিন
ছবি: সংগৃহীত

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশে আরো দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিন সারা ‌দে‌শের কোথাও কোথাও ভারী ও অতিভারী বৃ‌ষ্টি হওয়ার সম্ভবনা র‌য়েছে। সোমবার থেকে কমতে পারে বৃ‌ষ্টিপাত। এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। 

তাপমাত্রা বাড়লেও অসহনীয় পর্যা‌য়ে যাওয়ার কো‌নো সম্ভবনা নেই বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে দেশের রংপুর, সিলেট ও চট্টগ্রাম অঞ্চ‌লে সবচেয়ে বেশি বৃ‌ষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১২৫‌ মি‌লি‌মিটার।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!