[ জাতীয় ]
নরসিংদীর নতুন ডিসি বদিউল
বদিউল আলম- ফাইল ফটো
নরসিংদীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব বদিউল আলম।
সোমবার রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
অন্যদিকে নরসিংদীর জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খানকে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
.png)
নরসিংদীর বর্তমান ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান ২০২১ সালের ২২ জুন নরসিংদিতে নিয়োগ পেয়েছিলেন। তিনি প্রশাসনের ২৪তম ব্যাচের কর্মকর্তা।
সম্প্রতি মাঠপ্রশাসনের প্রায় অর্ধেক জেলার ডিসিদের রদবদল করেছে সরকার। এর মধ্যে বেশিরভাগ ডিসির মেয়াদ পূর্ণ হওয়ায় বদলি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!