ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পদোন্নতি পেলেন আনোয়ার হোসেন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৬, ২৯ আগস্ট ২০২৩
পদোন্নতি পেলেন আনোয়ার হোসেন হাওলাদার
আনোয়ার হোসেন হাওলাদার- ফাইল ফটো

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আনোয়ার হোসেন হাওলাদার ১০ম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গত বছরের ১৪ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এছাড়া বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন হাওলাদার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!