ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিমকোতে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৩
নিমকোতে নতুন ডিজি
ফাইল ফটো

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) নতুন মহাপরিচালক (ডিজি) এবং সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক হয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা। আর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।  

Advertisement

অন্যদিকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জুলাইয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক হিসেবে বদলি’ আদেশের অংশটুকু বাতিল করা হলো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সরকার
লিংক সফলভাবে কপি হয়েছে!