ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সপ্তাহজুড়ে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৩
সপ্তাহজুড়ে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

সারাদেশে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে পরদিন ১০ সেপ্টেম্বর থেকে আবারো বাড়বে বৃষ্টিপাত।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, ডিমলা, নেত্রকোনা, রাঙামাটি, চাঁদপুর, কক্সবাজার, টেশনাফ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। 

এদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার কৃতুবদিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টিপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!