ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী ৫ দিনের বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
আগামী ৫ দিনের বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ফাইল ফটো

আগামী ৫ দিনে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া আগামী তিনদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে শুক্রবার ঢাকা, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, সীতাকুণ্ড, নারায়ণগঞ্জ ও নীলফামারী জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর নিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Advertisement

আগামীকাল শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু আয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকেণ্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়া। এদিকে ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত আগামীকাল ভোর ৫টা ৫০ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!