ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অক্টোবর মাসে কয়দিন ছুটি?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪, ২ অক্টোবর ২০২৩
অক্টোবর মাসে কয়দিন ছুটি?
ছবি: ডেইলি বাংলাদেশ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে চলতি অক্টোবর মাসেই। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এছাড়া বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমাও হবে এ মাসেই। এর বাইর অক্টোবর মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
২৭ অক্টোবর (শুক্রবার) ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি কাটানো যাবে।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
১৪ অক্টোবর (শনিবার), মহালয়া। এদিন ছুটি কাটানো যাবে। 
২২ ও ২৩ অক্টোবর (রবি ও সোমবার) দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষে দুদিন ছুটি কাটানো যাবে।   
২৮ অক্টোবর (শনিবার) লক্ষ্মী পূজা উপলক্ষে ছুটি নেয়া যাবে।

Advertisement

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
২৮ অক্টোবর (শনিবার) প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ছুটি নেয়া যাবে।

২০২২ সালের ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মো ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।

ছুটির তালিকা দেখুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: উৎসব ছুটি
লিংক সফলভাবে কপি হয়েছে!