ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
দুই এমপির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ৩ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ৫ নভেম্বর এ দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। পরে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ সিদ্ধান্তের তথ্য জানান।

গতকাল ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে আসন দুটিকে ৩০ সেপ্টম্বর থেকে শূন্য ঘোষণার কথা উল্লেখ রয়েছে।

Advertisement

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা ও লক্ষ্মীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!