ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন খায়রুল আলম শেখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮, ১০ অক্টোবর ২০২৩
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন খায়রুল আলম শেখ
মো. খায়রুল আলম শেখ- ফাইল ফটো

পদোন্নতি পেয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম শেখ। তাকে পদোন্নতির দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/ এআর/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!