[ জাতীয় ]
আলু-পেঁয়াজ-ডিমের দাম বেশি রাখায় ৯৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ফটো
সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় সারাদেশে ৯৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার ঢাকা মহানগরসহ দেশের বিভাগ ও জেলা পর্যায়ে ৬০টি বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৪৭টি টিম।
এর মধ্যে ঢাকা মহানগরীতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে অধিদফতরের তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৪৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
.png)
অভিযানে সারাদেশে ৯৪টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!