ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বুধবার দুপুর পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ১৮ অক্টোবর ২০২৩
বুধবার দুপুর পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
ফাইল ফটো

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এসময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এদিন সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ০ দশমিক ৭ মিলিমিটিার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!