বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
ইসি আনিছুর বলেন, তফসিলের যথেষ্ঠ সময় আছে। আমরা নভেম্বরে যথাসময়ে তফসিল দেবো। নির্বাচনসামগ্রীও প্রস্তুত রাখা হচ্ছে, যেন মাঠ পর্যায়ে প্রক্রিয়া শুরু করা যায়। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।
.png)
তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতি কী হবে, না হবে কেউ বলতে পারছি না। আশা করি, একটা ভালো পরিবেশ হবে। ভোটারদের উপস্থিতি ও নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে। আমরা চাই নির্বাচনের স্বার্থে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হোক।
এ নির্বাচন কমিশনার বলেন, দেশ ও জাতি পেছনের দিকে যেতে চায় না। এগিয়ে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা সবারই দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরো বেশি। কারণ, তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।