ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লঘুচাপ সৃষ্টির শঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ২০ অক্টোবর ২০২৩
লঘুচাপ সৃষ্টির শঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

দুই দিনের মধ্যেই বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুক্রবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে আরো জানা গেছে, আবহাওয়ার এ অবস্থা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিন রোববার চট্টগ্রাম বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement

আর বর্ধিত ৫ দিন দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: লঘুচাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!