ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চালকদের হেলমেট পরে ট্রেন চালানোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ৩০ অক্টোবর ২০২৩
চালকদের হেলমেট পরে ট্রেন চালানোর নির্দেশনা
ফাইল ফটো

বর্তমানে রাজনৈতিক সহিংসতা থেকে লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারদের নিরাপদ রাখতে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।  

রোববার রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি সব লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের জানানো হয়েছে।  

নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো। বিষয়টি লোকোমাস্টার নোটিশ বুকের মাধ্যমে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের অবহিত করার জন্য বলা হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!