এনজিও ‘কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’কে (সিআইএস) দেওয়া অনুদানে ‘হবিগঞ্জ জেলায় কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্মাণ’ নামক প্রকল্পটি এক হাজারেরও বেশি তরুণকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে। বৃহস্পতিবার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি তরুণদেরকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে, আয়ের উৎস তৈরি করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অসচ্ছলতা কমাতে সক্ষম করবে।
.png)
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে জাপান গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ২১৩টি এনজিও প্রকল্পকে সহযোগিতা করেছে।
এই জিজিএইচএসপি অনুদানের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশে এনজিওগুলিকে মোট দেওয়া হয়েছে প্রায় ১৬.৮৫ মিলিয়ন ডলার।