বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেসব এলাকায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতের আশঙ্কা আছে সেসব এলাকার ফায়ার স্টেশনগুলোর সঙ্গে কন্টিনিউ কথা হচ্ছে মনিটরিং সেলের মাধ্যমে। তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
.png)
এদিকে আবহাওয়া অধিদফতর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। তবে বাতাসের গতি কম থাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা কম।