আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেশের ১১টি জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এটি সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে মোংলা, বরিশাল ও চট্টগ্রাম উপকূল পার হতে পারে। এ সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।
আবহাওয়ার ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বর্তমানে এটি আরো শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। গভীর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
.png)
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি সারাদেশে শীত নামিয়ে আনতে কিছুটা সহায়ক ভূমিকা রাখবে। নিম্নচাপ কেটে যাওয়ার পর কয়েক দিনের ব্যবধানে আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ মাসের শেষ দিকে আবার একটি নিম্নচাপ হতে পারে।