ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ৯ নিউজ পোর্টাল ও ৮ পত্রিকার অনলাইন নিবন্ধনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৫, ২১ নভেম্বর ২০২৩
আরো ৯ নিউজ পোর্টাল ও ৮ পত্রিকার অনলাইন নিবন্ধনের অনুমতি
ফাইল ফটো

দেশের আরো ৯টি অনলাইন নিউজ পোর্টাল ও ৮টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

জানা গেছে, আটটি পত্রিকার অনলাইনগুলোর মধ্যে সাতটি দৈনিক এবং একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণ রয়েছে।

বিজ্ঞপ্তি দুটিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।  
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিবন্ধন
লিংক সফলভাবে কপি হয়েছে!