ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সংবিধান সমুন্নত রেখে কাজ করছি: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ২৩ নভেম্বর ২০২৩
সংবিধান সমুন্নত রেখে কাজ করছি: ইসি রাশেদা
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কোনো চাপ নেই। সংবিধান সমুন্নত রেখে আমাদের যেভাবে ও যতটুকু করণীয়, তা করে যাচ্ছি।

বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, কোন রাজনৈতিক দল কী করবে সেটা তাদের দলীয় ব্যাপার। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনো দলের সঙ্গে আমরা বৈঠকও ডাকিনি।

Advertisement

তিনি আরো বলেন, কোন রাজনৈতিক দল কীভাবে কী করবে, কাকে প্রার্থী দেবে সেটা তাদের বিষয়। এতে আমাদের কোনো ভূমিকা নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!