ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ২৪ নভেম্বর ২০২৩
নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি রাশেদা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা- ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।

শুক্রবার রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, কমিশন এবার ভোটারদের জন্য নতুন আইন করেছে। তাদের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

তিনি আরো বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারসহ থানার অফিসার ইনচার্জ।

ডেইলি-বাংলাদেশ/এএল/আরএইচ/আরআই/এমআরকে
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!